
কর বৈষম্য কমালে রবি আজিয়াটা লিমিটেড শেয়ারহোল্ডারদের ভালো মুনাফা দিতে পারবে বলে জানিয়েছেন রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে রবির আইপিওর ড্র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমাদের প্রতিযোগী গ্রামীণ ফোন অপারেটর যখন পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল তখন তারা ১০ শতাংশ করপোরেট কর অব্যাহতি পেয়েছিল। আমরাও ২ শতাংশ মিনিমাম টার্নওভার ট্যাক্স এবং করপোরেট কর হারে ১০ শতাংশ অব্যাহতি চেয়েছিলাম। তাহলে আমরা বিনিয়োগকারীদেরকে ভঅলেঅ কিছূ দিতে পারবো।‘মিনিমাম টার্নওভার ট্যাক্সের কারণে রবির কার্যকর কর হার এখন ৭৭ শতাংশ, সেখানে একই বাজারে থেকেও আমাদের প্রতিযোগী কোম্পানির কার্যকর কর হার ৪০ শতাংশ। আমরা আশা করি, এ কর বৈষম্যের অবসান হবে এবং সামনের দিনে আমাদের বিনিয়োগকারীদের ভালো কিছু উপহার দিতে পারবো।’
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে রবির সিইও বলেন, অংশীদার হতে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত। এ জন্য রবির আইপিও প্রক্রিয়ার সাথে যুক্ত সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া এ পথ পাড়ি দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না।
- ১নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ২রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৩চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৪দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৫নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৯ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ১০লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত