
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেকোনো অনিয়ম দূর করতে কঠোর ভূমিকা পালনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, শিক্ষা কোনো পণ্য নয়। সুতরাং, মানসম্মত শিক্ষার সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই।
গত সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে ইউজিসির একটি প্রতিনিধি দল কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯’ জমা দিতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ একটি ক্লাস্টার পদ্ধতির আওতায় ভর্তি পরীক্ষা গ্রহণের অগ্রগতিসহ সার্বিক কার্যক্রম এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং এর গুণগত মান নিশ্চিত করার ওপরও জোর দেন রাষ্ট্রপতি।
প্রেস সচিব বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে তিনি বলেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে একটি অভিন্ন নীতিমালা তৈরি করা উচিত।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।
- ১সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ২সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৩বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৪ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৫কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৬খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ৭ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
- ৮প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৯ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ১০জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১০সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন





পাঠকের মতামত