
মিয়ানমারে এবার জান্তা সমর্থক ও জান্তা বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
সেনা সমর্থক ও সেনাবাহিনীর বিরোধীদের তুমুল সংঘর্ষে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুনের রাজপথ যেন পরিণত হয় রণক্ষেত্রে। অভিযোগ মিলেছে, সেনা বাহিনীর পক্ষে রাজপথে নেমে, বিক্ষোভকারীদের ওপর তুমুল হামলা চালান তারা।
ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে জান্তাপন্থিদের এমন হামলায় হতবাক সবাই। বিক্ষোভকারীরা বলছেন, এ ঘটনাটি মিয়ানমারের পরিস্থতিকে আরও জটিল করে তুলবে। আন্দোলনকারী একটি গোষ্ঠী জানায়, প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত কারণে এ পর্যন্ত ৭শ’ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদের অভিযুক্ত করে সাজাও দেয়া হয়েছে।
এ অবস্থায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জান্তারিবোধীরা। শুক্রবারও তারা মিয়ানমারের বিভিন্ন স্থানে অবস্থান নেন। গড়ে তোলেন প্রতিরোধ। ইয়াঙ্গুনে এবার অং সান সু চির বাসার সামনে গণতন্ত্রের দাবি নিয়ে বিক্ষোভ হয়।
এক বিক্ষোভকারী বলেন, ‘বেআইনিভাবে সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদ জানাই আমরা।’
অন্যান্য স্থানেও বিক্ষোভ অব্যাহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ রাঙানি উপেক্ষা করে গণতন্ত্রের এ লড়াই চলছে। তারা বলছেন, যুক্তরাষ্ট্র প্রশাসন তথা তাদের বাহিনীর সরাসরি হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতির উন্নতি হবে না। তাই অচিরেই পশ্চিমা বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
- ১আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ২পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৩রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৫পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৬ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৭কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৮ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ৯লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ১০চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত