
চোটের কারণে খেলতে পারছেন না লিওনেল মেসি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়রথ ছুটছেই। শনিবার রাতে নিজেদের মাঠে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
পার্ক দেস প্রিন্সেসে মঁপেলিয়ে অবশ্য ভালোই লড়াই করেছে। পিএসজির ১৬ শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, মঁপেলিয়ে ১০ শটে ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি।
মাঠজুড়ে স্বপ্রতিভ ছিলেন নেইমার। দারুণ খেলেছেন কিলিয়ান এমবাপেও। তবে দুই তারকার কেউই গোল পাননি। ২৭ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিস গোয়ি। অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন সেনেগালিজ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখে পিএসজি। ৬০ থেকে ৬৬ মিনিটের মধ্যে তিনটি ভালো সুযোগ হাতছাড়া করে তারা। নেইমার-এমবাপে দুজনই মিস করেন।
৮৮তম মিনিটে ডি মারিয়ার জায়গায় ড্রাক্সলারকে মাঠে নামান পচিত্তিনো। নেমেই ব্যবধান দ্বিগুণ করেন ড্রাক্সলার। নেইমারের পাস থেকে নেওয়া তার শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে জালে জড়ায়।
এই জয়ের পর ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে আছে পিএসজি। দুই নম্বরে থাকা মার্শেইয়ের পয়েন্ট ১৪।
- ১এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ২শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৩জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৪২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৫উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৬পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৭জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৮‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৯জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ১০গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৭প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৮চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৯শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত