
রংপুরের মিঠাপুকুরে মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়বালা ইউনিয়নের আট দুনিয়া গ্রামের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের আটপুনিয়ার বালুপাড়া গ্রামের মরহুম মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান (৫৫) তার নিজ কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিছেন। এমতাবস্থায় তারই আপন ছোট ভাই শরিফুল ইসলাম(৪০) নেশা করার জন্য টাকা চায়। কিন্তু আতিয়ার রহমান টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই ছোট ভাই শরিফুল হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন, এরপর হাতে থাকা কাস্তে দিয়ে গলায় টান দিতে থাকেন এবং ঘটনাস্থলেই আতিয়ার মিয়া মৃত্যুবরণ করেন। এমন ঘটনা এলাকার লোকজন জানা জানি হলে খুনি শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আমি ঘটনাস্থলেই আছি। অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম জি
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত