
রংপুর চিড়িয়াখানার উটপাখিটি আবার ডিম দিয়েছে। শনিবার কোনো এক সময়ে ডিমটি দিয়েছে উটপাখিটি। এর আগে আরও দুটি ডিম দিলেও পরুষ সঙ্গীর অভাবে বাচ্চা দিতে পারছে না পাখিটি। দুই বছরে উটপাখিটি ১০-১২টি ডিম দিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেই ডিমগুলো ভেঙে শুধু খোসা সংরক্ষণে রাখছে।
উটপাখির ডিমে তা দেওয়ার কাজটি মূলত করে থাকে পরুষ উটপাখি। আর রংপুর চিড়িয়াখানায় কোনো পুরুষ উটপাখি না থাকায় ডিমগুলো ফুটে বাচ্চা হচ্ছে না।
দর্শনার্থীরা বলছেন, উটপাখির বংশ বিস্তারের জন্য একটি পুরুষ উটপাখি জরুরী হয়ে পড়েছে। উটপাখির জোড়া থাকলে এতো দিনে খাঁচায় পাখির সংখ্যা আরও বেড়ে যেত। ডিমগুলো ফোটানোর জন্য পরুষ পাখির দরকার।
রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৩ বছর আগে ঢাকা চিড়িয়াখানা থেকে ৬ মাস বয়সী একটি পুরুষ এবং একটি মেয়ে উটপাখি আনা হয়। গত দুই বছর আগে মারা যায় পুরুষ উটপাখিটি। তখন থেকেই একা দিন কাটছে পাখিটির। গত দুই বছরে এক ডজনের বেশি ডিম দিলেও পরুষ সঙ্গী না থাকায় বাচ্চা ফোটেনি।
চিড়িয়াখানার জু অফিসার ডা. এইচ এম শাহাদাৎ শাহিন জানান, ২০১৯ সালের ২৮ মার্চ ঢাকা থেকে তিন মাস বয়সী বাচ্চা উটপাখিটি আনা হয়। দুই বছর পর গত মাস থেকে ডিম দেওয়া শুরু করেছে পাখিটি। এখন পর্যন্ত ১০-১২টি ডিম দিয়েছে এই উটপাখিটি। যার একেকটি ডিমের ওজন পপ্রায় দেড় কেজি।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত