
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভাকক্ষে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, তিস্তা চুক্তি সই এবং রংপুর বিভাগের বৈষম্য নিরসনের দাবিতে সংহতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রংপুর কমিউনিস্ট পার্টির সভাপতি শাহাদত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মোজাহার আলী, বাসদ নেতা আবদুল কুদ্দুস, গাইবান্ধা নদী আন্দোলনের কর্মী মুনশি সাজু, রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, কুড়িগ্রাম গণতন্ত্রী পার্টির নেতা আব্দুস সালাম, মোহাম্মদ আলী, নীলফামারীর তিস্তা পাড়ের নদীকর্মী গোলাম মোস্তফা, ওয়ার্কার্স পার্টির নেতা তপন কুমার, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য এনামুল হক, চরলোহানির নদীকর্মী মোশাররফ হোসেন ,আদিতমারীর দীলিপ কুমার রায়, পীরগাছা নদীকর্মী বাবুল আক্তার, হাতিবান্ধা নদীকর্মী সাদিকুল ইসলাম, কুড়িগ্রামের আবদুল জলিল শেখ, গঙ্গাচড়ার নদীকর্মী মাহমুদুল আলম,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক মাজেদ মাসুদ, জুয়েল আহমেদ, মাজহারুল আনোয়ার প্রমুখ।
মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সারাদেশে এত মেগাপ্রকল্প হচ্ছে অথচ রংপুরে কোন মেগাপ্রকল্প নেই। আমরা তিস্তা রক্ষার জন্য সরকারের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে।
অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, রংপুরের বৈষম্য দূরীকরণের জন্য তিস্তা চুক্তি সই করা এবং বিজ্ঞানসম্মতভাবে মহাপরিকল্পনা দ্রæত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আগামী মে মাসে মহাসমাবেশের ডাক দেন। সফিয়ার রহমান বলেন,আমরা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চাই। ভারতের নতুন সেচপ্রকল্প বন্ধ করতে হবে।
রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বলেন, জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে তিস্তা ভাঙনের ভয়াবহতা অবলোকন করেছি। এই ভাঙন রোধে কাজ করা জরুরি।
সংহতি সমাবেশ শেষে সিটি করপোরেশনের সামনে তিস্তা নদীর উজানে ভারতের সেচপ্রকল্প বৃদ্ধি করার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০সিরাজগঞ্জের এনায়েতপুর-শাহজাদপুর সড়কে চরম দুর্ভোগ





পাঠকের মতামত