
বাংলাদেশ পোশাক রপ্তানি বাড়াতে বিজিএমইএ ও সওটেক্স একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় টেক্সটাইল ও মূল্য-সংযোজিত কাঁচামাল সরবরাহকারী এবং বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিজিএমইএ’র পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১১ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত সমঝোতায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সওটেক্স নেটওয়ার্ক এর সিইও সোনিল জৈন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটির চেয়ারম্যান শোভন ইসলাম।
এ সমঝোতা স্মারকের আওতায় সওটেক্স এর সোর্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশেষ করে ম্যান-মেইড ফাইবার ও কটনভিত্তিক উপকরণের ক্ষেত্রে উল্লেখিত সংযোগ স্থাপনে সহযোগিতা করা হবে। প্লাটফর্মটি ভারত এবং অন্যান্য বৃহৎ দেশগুলো থেকে বৃহৎ টেক্সটাইল সাপ্লাই চেইনের সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধা প্রদান করে। এটি ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগও তৈরি করবে।
বিজিএমইএ-সওটেক্স কর্তৃক ভারতের বেশ কয়েকটি শহরে বিভিন্ন টেক্সটাইল অ্যাসোসিয়েশন, বিজিএমইএ এর শীর্ষ ম্যানুফ্যাকচারিং সদস্য এবং ভারতের বৃহৎ কাঁচামাল প্রস্তুতকারকদের নিয়ে ভারতীয় টেক্সটাইল ক্লাস্টারে সহযোগিতামূলক রোডশো আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিএমইএ-সওটেক্স এর সহযোগিতার দ্বিতীয় দফায় বাংলাদেশে কয়েকটি প্রদর্শনী (এক্সপো) আয়োজনেরও পরিকল্পনা করা হয়েছে।
প্রদর্শনীগুলো বাংলাদেশি পোশাক রপ্তানিকারক এবং ভারতীয় পোশাক, টেক্সটাইল এবং কাঁচামাল সরবরাহকারীদের মধ্যে ব্যবসায়িক সংযোগ সহজতর করতে এবং পারস্পরিক বাণিজ্য সুবিধা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- ১যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ২লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৩চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৪শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৫চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৬ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ৭দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৮তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৯লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ১০লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৭রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৮সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র





পাঠকের মতামত