
আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামে এক গৃহবধূ। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে চার সন্তানের জন্ম দেন তিনি।
জন্মের পর ওই চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আদুরী বেগম আশা কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী। বাঁধন পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত।
হাসপাতালের চিকিৎসক শাহীফারহা জানান, কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় আদুরী বেগম আশার। দীর্ঘ ৮ বছরেও তাদের কোনো সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসা গ্রহণের পর আদুরী বেগম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
গত ১ মার্চ আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে ৪টি সন্তান রয়েছে। চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে রাত সাড়ে নয়টার দিকে চার সন্তানের জন্ম দেন আশা।
নবজাতকদের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, গত ১ মার্চ আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারি যে, আমার স্ত্রী আশা বেগমের গর্ভে একসাথে চার সন্তান রয়েছে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ফৌজিয়া ম্যাডামের অধীনে চিকিৎসা নিই।
সন্তান ডেলিভারির দিন এগিয়ে আসায় গত একমাস আগে আমি আমার স্ত্রীকে নিয়ে রংপুরে বাড়ি ভাড়া নেই এবং চিকিৎসকের নিবিড তত্ত্বাবধানে থাকি। তাদের পরামর্শে মঙ্গলবার সকালে হাসপাতালে স্ত্রীকে ভর্তি করা হয় এবং রাত ৯টা ৪০ মিনিটে আমার স্ত্রী একসাথে তিন পুত্র এবং এক কন্যার জন্ম দেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
এদিকে, চার সন্তানকে দেখতে শিশু ওয়ার্ডে ভিড় জমিয়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগী এবং অভিভাবকরা।
তাদের প্রত্যাশা, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠুক চারজন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা জানান, গর্ভধারনের ৩২ সপ্তাহে চার নবজাতকের জন্ম হওয়ায় তিন কন্যা শিশুর ওজন ও গঠন ঠিক থাকলেও ছেলে নবজাতকটির ওজন মাত্র সোয়া এক কেজি। তবে নবজাতক চার শিশু সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া প্রসূতিকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল





পাঠকের মতামত