
কুষ্টিয়ার মিরপুরে প্রায় দুই হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কলা গাছ কেটে ফেলার ফলে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ফিরোজ মন্ডল বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মন্ডল জানান, কৃষ্ণপুর গ্রামের বাইলদাড়ি মাঠ জিকে ক্যানালের পাশ দিয়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় কলাগাছের চাষ করেছিলাম।
ফিরোজের দাবি, শত্রুতাবশত পাশ্ববর্তী ইউনিয়ন এলাকার প্রতিপক্ষের লোকজন লাগানো কলাগাছ গুলো কেটে ক্ষতি করেছে। যা গ্রামের লোকজন দেখেছেন। প্রায় দুই হাজার কলাগাছ কেটে নষ্ট করেছে চিহ্ন দুর্বৃত্তরা। কলাগাছ গুলো ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। এঘটনায় প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় জড়িত কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছি।
তিনি আরও বলেন, মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো? এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি করেছি।
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ সেখানে গেছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত