
পুঁজিবাজারের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মোটি ১১টি মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে। এর মধ্যে ১০ দেশের পুঁজিবাজার তালিকাভুক্ত এবং একটি ফান্ড তালিকাভুক্ত নয়। বুধবার মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
লভ্যাংশ ঘোষণায় চমক দেখিয়েছে সম্পদ ব্যবস্থাপক রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। প্রায় সব কটি ফান্ডেই ভালো লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। বাজারমূল্যের বিবেচনা নিলে যে কোনো সঞ্চয়ী হিসাব, এমনকি সঞ্চয়পত্রের সুদহারের চেয়ে বেশি। তবে কোনো কোনো ফান্ডের আয় কিছুটা কম হওয়ায় লভ্যাংশ কম এসেছে।
ব্যাংকে সঞ্চয়ী হিসাবের গড় সুদহার এখন ৪ শতাংশের কিছু বেশি। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তিশ্রেণির হিসাবের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম হতে পারবে না। এটা কার্যকর হলেও তা ৬ শতাংশের বেশি।
মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী, ইউনিটপ্রতি যত আয় হয় তার ৭০ শতাংশ নগদে বিতরণের বিধান আছে। তবে আগের বছরের লোকসান সমন্বয় করে এটি বিতরণের সুযোগ আছে। এ কারণে লভ্যাংশ কমেছে।
সবচেয়ে বেশি লভ্যাংশ দিয়েছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল মিউচ্যুয়াল ফান্ড। অন্যদিকে সবচেয়ে কম দিয়েছে ইবিএল এনআরবি এবং এফবিএফআইএফ। ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাশের কর নেই বলে বিনিয়োগকারীদের প্রকৃত মুনাফা বেশি।
ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটি ইউনিটপ্রতি ১ টাকা ৩০ পয়সা লভ্যাংশ দেবে। লভ্যাংশ ঘোষণার দিন ইউনিটপ্রতি মূল্য ছিল ৯ টাকা। এই হিসেবে ইউনিট মূল্যের ১৪.৪৪ শতাংশ পাওয়া যাবে লভ্যাংশ হিসেবে।
২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাশের কর নেই বলে এর পুরোটাই ঢুকবে বিনিয়োগকারীর অ্যাকাউন্টে।
ফান্ডটি সদ্য সমাপ্ত অর্থবছরে ইউনিটপ্রতি মোট আয় করেছে ২ টাকা ৫৪ পয়সা। গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ২৬ পয়সা। সেটি সমন্বয় করে থাকে ১ টাকা ২৮ পয়সা। এর চেয়ে বেশি পাবে ইউনিটধারীরা।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটি ইউনিটপ্রতি ৮০ পয়সা লভ্যাংশ দেবে। ফান্ডটির ইউনিটপ্রতি মূল্য ৭ টাকা ৪০ পয়সা। দামের তুলনায় লভ্যাংশ ১০.৮১ শতাংশ।
ফান্ডটি সদ্য সমাপ্ত অর্থবছরে ইউনিটপ্রতি মোট আয় করেছে ২ টাকা ৬১ পয়সা। তৃতীয় প্রান্তিক পর্যন্ত আয় ছিল ১ টাকা ৮২ পয়সা। শেষ প্রান্তিকে আয় হয়েছে ৭৯ পয়সা।
গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ৮১ পয়সা। সেটি সমন্বয় করে থাকে ৮১ পয়সা। কার্যত এর পুরোটাই তারা দেবে ইউনিটধারীদের।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটি ইউনিটপ্রতি ১ টাকা ৩০ পয়সা লভ্যাংশ দেবে। লভ্যাংশ ঘোষণার দিন ইউনিটপ্রতি মূল্য ছিল ৯ টাকা ৪০। এই হিসেবে ইউনিটমূল্যের ১৩.৮২ শতাংশ পাওয়া যাবে লভ্যাংশ হিসেবে।
ফান্ডটি সদ্য সমাপ্ত অর্থবছরে ইউনিটপ্রতি মোট আয় করেছে ২ টাকা ৬১ পয়সা। গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ৩৫ পয়সা। সেটি সমন্বয় করে থাকে ১ টাকা ২৬ পয়সা। এর চেয়ে বেশি তারা দেবে ইউনিটধারীদের।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড
এই ফান্ডটি ইউনিটধারীদের লভ্যাংশ দেবে ৬ শতাংশ করে। ফান্ডটির ইউনিটপ্রতি মূল্য ৭.৪ টাকা। এই হিসাবে তাদের মূল্যের ৮.১০ শতাংশ পাওয়া যাবে লভ্যাংশ।
ফান্ডটি ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৯২ পয়সা। গত বছর ইউনিটপ্রতি লোকসান ছিল ১ টাকা ৩৫ পয়সা। সেটি সমন্বয় করে আয় হয় ৫৭ পয়সা। কিন্তু এর বেশিই লভ্যাংশ পাবেন ইউনিটধারীরা।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটি ইউনিটপ্রতি ৭৫ পয়সা লভ্যাংশ দেবে। লভ্যাংশ ঘোষণার দিন ফান্ডটির ইউনিটপ্রতি মূল্য ৮ টাকা ৮০ পয়সা। দামের তুলনায় লভ্যাংশ ৮.৫২ শতাংশ।
ফান্ডটি এবার ইউনিটপ্রতি আয় করেছে ২ টাকা। গত বছর লোকসান ছিল ১ টাকা ২৮ পয়সা। সেটি সমন্বয় করে যে অর্থ থাকে, তার চেয় ৩ পয়সা করে বেশি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
ফান্ডটির ইউনিটধারীরা পাবেন ৪০ পয়সা করে। ইউনিটপ্রতি তাদের আয় হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। কিন্তু গত বছর লোকসান ছিল ১ টাকা ৫৫ পয়সা। সেটি সমন্বয় করে বাকি থাকে ৩৮ পয়সা। কিন্তু তারা দেবে তার চেয়ে বেশি।
লভ্যাংশ ঘোষণার দিন ফান্ডটির ইউনিটপ্রতি দাম ছিল ৬ টাকা ৬০ পয়সা। এই হিসাবে ইউনিট মূল্যের ৬.০৬ শতাংশ বিনিয়োগকারীরা পাবেন লভ্যাংশ হিসেবে।
আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটিই ইউনিটপ্রতি লভ্যাংশ দেবে ৭৫ পয়সা করে। লভ্যাংশ ঘোষণার দিন ইউনিটপ্রতি দাম ছিল ৭ টাকা ২০ পয়সা। এই হিসাবে ইউনিটমূল্যের ১০.৪১ শতাংশ পাওয়া যাবে লভ্যাংশ হিসেবে।
সদ্য সমাপ্ত অর্থবছরে তাদের ইউনিটে আয় হয়েছে ২ টাকা ৩২ পয়সা। কিন্তু গত বছরের বেশি লোকসান সমন্বয় করতে গিয়ে কমাতে হয়েছে লভ্যাংশ।
গত বছর ফান্ডটি ইউনিটপ্রতি লোকসান দিয়েছিল ১ টাকা ৫৮ পয়সা। সেটি সমন্বয় করে বাকি থাকে ৭৪ পয়সা। তার চেয়ে ১ পয়সা বেশি পাবেন ইউনিটধারীরা।
পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
এটি ইউনিটপ্রতি ৮৫ পয়সা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফান্ডটির ইউনিটপ্রতি দাম ৭ টাকা ২০ পয়সা। বাজারমূল্যের ১১.৮০ শতাংশ পাওয়া যাবে লভ্যাংশ হিসেবে।
ফান্ডটি ইউনিটপ্রতি আয় করেছে ২ টাকা ৪ পয়সা। গত বছর লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা। সেটি সমন্বয় করে যে আয় থাকে তার চেয়ে ৪ পয়সা বেশি লভ্যাংশ হিসেবে বিতরণের সিদ্ধান্ত হয়েছে।
পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
এটিও ইউনিটপ্রতি ৮৫ পয়সা লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এই ফান্ডটির বাজারমূল্য ৬ টাকা ৯০ পয়সা। বাজারমূল্যের তুলনায় বিনিয়োগকারীর লাভ ১২.৩১ শতাংশ। আবার ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশে কর দিতে হবে না বলে কার্যত লাভ আরও বেশি।
ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ৮ পয়সা। গত বছর ইউনিটপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা। সেটি সমন্বয়ের পর যত আয় থাকে, তার প্রায় পুরোটাই দেয়া হবে লভ্যাংশ।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
এই ফান্ডটি তাদের ইউনিটধারীদের লভ্যাংশ দেবে ৯০ পয়সা করে। তাদের ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ২৪ পয়সা।
গত বছর ইউনিটপ্রতি লোকসান ছিল ১ টাকা ৩৭ পয়সা। সেটি সমন্বয় করে বাকি থাকে ৮৭ পয়সা। তার চেয়ে ৩ পয়সা বেশি লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
লভ্যাংশ ঘোষণার দিন ফান্ডটির ইউনিটপ্রতি দাম ছিল ৭ টাকা ৫০ পয়সা। ইউনিটমূল্যের তুলনায় লভ্যাংশ ১২ শতাংশ।
- ১রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ২চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৩বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৪ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৫সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৬মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৭শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ৮দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ৯নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর
- ১০জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৬সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৭ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ১০প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত