প্রকাশিত: জুন ২৯, ২০২৪ ১২:৩৯ পিএম , আপডেট: জুন ২৯, ২০২৪ ১২:৫১ পিএম

ভারতের লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। খবর ‘ইটিভি ভারত’।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইটিভি ভারত’ এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, শনিবার (২৯ জুন) রাত ৩টায় এই ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ সেনার সবার মরদহে উদ্ধার করা হয়েছে।

ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও ছিল বলে জানিয়েছে ‘ইটিভি ভারত’।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ...

সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের ...