
মহামারি করোনাভাইরাসের কারণে ৬৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের শেয়ারবাজারে আবার লেনদেন চালু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
লেনদেন চালুর আগে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের উদ্দেশ্য ৫টি নির্দেশনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ও সকল প্রকার সুরক্ষা নিশ্চিত করে লেনদেন কার্যক্রম চলবে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছিল।
ডিএসইর ৫ নির্দেশনার মধ্যে রয়েছে :
>>> বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউসে আসতে নিরুৎসাহিত করা এবং মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করা।
>>> কোনো ধরনের হ্যান্ডশেক না করা।
>>> কোনো ধরনের কোলাকুলি বা আলিঙ্গন না করা।
>>> হাঁচি, কাশি বা সন্দেহজনক লক্ষণ থাকা কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করা।
>>> চোখ, নাক, কান, মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।
মহামারি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে গত ২৬ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন বন্ধ করে দেয়া হয়।
সরকার ছুটি বাড়ালে তার সঙ্গে তাল মিলিয়ে শেয়ারবাজারও বন্ধ রাখার সময় বাড়ানো হয়। এতে ২৬ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ৬৬ দিন বন্ধ থাকে শেয়ারবাজার।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত