
প্রধান শেয়ারবাজারে সূচক কমেই যাচ্ছে দেশের। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৭ লাখ টাকার, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে ২০০৭ সালের ২৪ এপ্রিল ডিসইএতে ৪০ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আজ সামান্য বেড়েছে। আগের দিনের চেয়ে সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে। করোনা মহামারির বিস্তার রোধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে ৬৬ দিন বন্ধ থাকার পর গত রোববার লেনদেন শুরু হয় শেয়ারবাজারে। ২৫ মার্চ শেষ লেনদেন হয়। লেনদেন চালু হয়ে প্রথম দিন ডিএসইএক্স সূচক বাড়ে ৫২ পয়েন্ট। এরপর চার কার্যদিবসই সূচক কমেছে। একই সঙ্গে গতি খুবই কম লেনদেনের পরিমাণে। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১৫২ কোটি ৬৩ লাখ টাকা।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১১টির, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত আছে ২৬২টির দর।আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, সেন্ট্রাল ফার্মসিউটিক্যালস লিমিটেড, লিন্ডে বিডি, স্কয়ার ফার্মা, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড ও রেকিটবেনকেইজার।
অপর দিকে সিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৫৯ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ১৯টির ও দর অপরিবর্তিত আছে ৭৫টির।
- ১দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ২যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৩শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৪তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৫চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৬সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৭মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৮দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৯মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ১০লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৮কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৯চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত