
দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। প্রতিদিন ঘাটে আসছে দুই থেকে তিন হাজার মণ ইলিশ। আর তাতেই কমেছে ইলিশের দাম।
ইলিশের দাম ভরা মৌসুমেও চড়া থাকে। স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরেই থাকে এ মাছ। তবে মৌসুমের মাঝামাঝি এসে ইলিশের দাম বেশ কমেছে রাজধানীর বাজারে। শুক্রবার কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে ইলিশ।
কারওয়ান বাজার ঘুরে জানা গেছে, ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের দাম কমেছে ৩০০ থেকে ৪০০ টাকা। এই ওজনের ইলিশের কেজি বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। অথচ কয়েক দিন আগেও এর দর ছিল দেড় হাজার টাকার কাছাকাছি।
এর চেয়ে ছোট ইলিশের দাম বেশি কমেছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজিতে ২০০ টাকার মতো কমেছে। প্রতি কেজি বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৯৫০ টাকার মধ্যে। ছোট ছোট ইলিশ বিক্রি হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকায়।
বিক্রেতা জুবায়ের বলেন, ‘এই সাইজের ইলিশের দাম কেজিতে ৩০০-৪০০ টাকার মতো কমে গেছে। ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি বিক্রি হইছে। এখন ১ হাজার টাকা।’
একজন ক্রেতা বলেন, ‘ইলিশের দাম কিছুটা কমেছে মনে হচ্ছে। এ জন্য দুটো ইলিশ নিলাম। এখন তো প্রচুর মাছ ওঠার খবর পাওয়া যাচ্ছে। শুনেছি চাঁদপুরের ওইদিকে ব্যাপক ইলিশ ধরা পড়ছে। তবে সেই হারে কিন্তু দাম কমছে না।’
জানা গেছে, দক্ষিণাঞ্চলের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। প্রতিদিন ঘাটে আসছে দুই থেকে তিন হাজার মণ ইলিশ। আর তাতেই কমেছে ইলিশের দাম।
আড়তদাররা জানিয়েছেন, ঘাটে ইলিশের সরবরাহ এমন থাকলে নদীতে অভয়াশ্রম শুরুর আগে দাম আরও কিছুটা কমতে পারে।
তবে দরিদ্র মানুষের কাছে ইলিশ এখনও অধরাই রয়ে গেছে। ইলিশের দাম কমা নিয়ে আলাপ করলে এক রিকশাচালক বলেন, ‘ইলিশ মাছের বাজারেই তো যাইতে ভয় লাগে। যে দাম! দাম কমলেও ৫০০ টাকার নিচে তো আর নামেনি। তা না হলে কীভাবে কিনব?’
সামুদ্রিক ইলিশ বর্ষা মৌসুমে ডিম দেয়ার সময় ঝাঁকে ঝাঁকে নদীতে আসে। এ সময় এরা প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার পথ সাঁতার কেটে আসে।
বাংলাদেশের মেঘনা, পদ্মা ও যমুনা, ব্রহ্মপুত্রসহ অনেক নদ-নদীতে এরা ডিম পাড়ে। এ ছাড়া ভারতের রূপনারায়ণ ও গঙ্গা নদীতেও ইলিশ আসে।
পুষ্টিবিজ্ঞানের তথ্যমতে, ইলিশ বলবর্ধক, বাতনাশকসহ আরও নানা গুণের অধিকারী।
গবেষণায় দেখা গেছে, ইলিশে আছে উচ্চমাত্রার প্রোটিন। এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা রক্তের কোলেস্টেরল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয়।
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত