প্রকাশিত: মে ১৭, ২০২২ ২:৪১ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ছাগলের দড়িতে পেচিয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার মাঝিয়াড়া গ্রামের খেজুরতলা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজ উদ্দীন মোড়লের ছেলে।

উপজেলার খলিলনগর ইউপি সদস্য শিরিনা সুলতানা জানান, মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তার মাছের ঘেরে যাওয়ার পথে খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে পেচিয়ে মোটরসাইকেলসহ পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় মতিয়ার রহমান মোড়লের মৃত্যু হয়েছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...