প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ ১:৩৯ পিএম

জনপ্রিয় ই-কমার্স সাইট অথবা ডটকমের সাত বছর পূর্ণ হয়েছে। আর এই আনন্দ উদযাপনে অথবা ডটকমে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল’।

গতকাল রাজধানীর বাড্ডার হাজি ভিলায় অথবা ডটকমের হেড অফিসে প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস নূর মোহাম্মদ রাসেল কেক কেটে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমআইএল ডিস্ট্রিবিউশনের হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম এবং ভিশন ইলেক্ট্রনিক্সের হেড অব মার্কেটিং শেখ মাহবুবুর রহমান।

ফেস্টিভালে লাখেরও বেশি পণ্যের ওপর রয়েছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, সাত টাকায় পণ্য, অথবা জাদুর বাক্স, বোগো অফারসহ নগদ, বিকাশ এবং লংকাবাংলা কার্ড পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফারে কেনাকাটার সুযোগ।

গ্র্যান্ড শপিং ফেস্টিভালের প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে থাকছে ভিশন, উইনার স্টাইল, আরএফএল গ্যাসস্টোভ, দুরন্ত বাইসাইকেল, ক্লিক, স্যামসাং মোবাইল, অ্যাক্টিভ প্লাস, কমপ্লিট কিচেনসহ আরও অন্যান্য ক্যাটাগরির স্পন্সর।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ...

৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণের একটি ছোট্ট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল গ্রামীণ ব্যাংক। ...

ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসি ‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ (আইআইসি) ২০২৬’-এ চ্যাম্পিয়ন ...