
সাসটেইনেবিলিটি রেটিংয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ব্যাংক পুরস্কার জিতলো সিটি ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ ও ২০২১ সালের কার্যক্রমের ভিত্তিতে ‘সাসটেইনেবিলিটি রেটিং’-এ শীর্ষ ব্যাংক হিসেবে সিটি ব্যাংককে পুরস্কৃত করা হয়েছে। ব্যাংকটি টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে শীর্ষ-১০ ব্যাংকের মধ্যে এই পুরস্কার জিতলো।
২০২২ সালের ৩০ জুন বাংলাদেশ ব্যাংক ‘সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন’ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেড সার্ভিসেস ফারুক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মো. নাসের, নির্বাহী পরিচালক নুরুন নাহার, পরিচালক খোন্দকার মোর্শেদ মিল্লাত এবং অতিরিক্ত পরিচালক চৌধুরী লিয়াকত আলী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চারটি সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক শীর্ষ-১০ ব্যাংকের তালিকা তৈরি করে। এগুলো হলো- টেকসই অর্থায়ন নির্দেশক (সাসটেইনেবল ফাইন্যান্স), সবুজ পুনঃঅর্থায়ন (গ্রিন রিফাইন্যান্স), সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) এবং মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা (কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি)। বাংলাদেশের সবুজ প্রবৃদ্ধিতে বেসরকারি এবং আর্থিক খাতে সিটি ব্যাংকের ভূমিকা উল্লেখযোগ্য। তারই স্বীকৃতিস্বরূপ সিটি ব্যাংকের এই অর্জন।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন সাসটেইনেবিলিটিকে ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে অভিমত দিয়েছেন। সিটি ব্যাংক সম্প্রতি জাতিসংঘের নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে (এনজেডবিএ) সদস্যপদ লাভ করেছে। ব্যাংকটি শুধু তার নিজস্ব কার্যক্রম থেকে কার্বন নিঃসরণ কমাবে তাই নয় সমযের সাথে সাথে তার ঋণদানকেও এর আওতাভুক্ত করবে। পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সিটি ব্যাংক সর্বদা জাতীয় এবং আন্তর্জাতিক নীতিমালা অসুসরণ করে চলেছে।
বিপি/ আইএইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন





পাঠকের মতামত