প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ ২:৪৯ পিএম

রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় আফতাবনগর মেইন রোড সংলগ্ন সিরাজ কনভেনশনে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেই জায়গার মালিক মো. সিরাজ, স্বপ্নের হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল ইসলাম রাসেল, জোনাল ম্যানেজার অপারেশন জায়েদ ইমামসহ আরও অনেকে। এটি স্বপ্ন’র ২৭০ তম আউটলেট ।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। আফতাবনগরের মেইন রোডে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ...

৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণের একটি ছোট্ট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল গ্রামীণ ব্যাংক। ...

ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসি ‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ (আইআইসি) ২০২৬’-এ চ্যাম্পিয়ন ...