প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ ১২:৫১ পিএম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাথে সোনালী ব্যাংক লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আইনজীবী সমিতির সদস্যদের যাবতীয় ফি ও বার্ষিক চাঁদা আদায়ের লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

গতকাল সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং সমিতির পক্ষে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন চুক্তিতে সই করেন।

চট্টগ্রাম জেনারেল ম্যানেজার অফিস কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, জেনারেল ম্যানেজার অফিস চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মো. মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, ব্যাংকের অন্যান্য নির্বাহী কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যরা।

এ চুক্তির ফলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের বার্ষিক বিভিন্ন চাঁদা ও যাবতীয় ফিস পরিশোধ এবং ব্যাংকিং লেনদেন করতে পারবেন।

জানা গেছে, ‘সোনালী ই-সেবা’ মোবাইল অ্যাপ এর মাধ্যমে ঘরে বসে ২ মিনিটে ব্যাংক হিসাব খোলা যায় এবং সোনালী ই-ওয়ালেট এর মাধ্যমে দিন রাত যে কোনো সময় ব্যাংকিং লেনদেন করা যায়। ফলে অনলাইনের মাধমে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম গ্রাহকদের দোরগোড়ায় পৌছাঁনো সম্ভব হচ্ছে।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ...

৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণের একটি ছোট্ট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল গ্রামীণ ব্যাংক। ...

ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসি ‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ (আইআইসি) ২০২৬’-এ চ্যাম্পিয়ন ...