
‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমান প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট, ৫০ টাকা মূল্যমান স্মারক নোট ও ৫০ টাকা মূল্যমান রৌপ্য স্মারক মুদ্রা মুদ্রণ করেছে।
আগামী ২৮ মার্চ থেকে উক্ত স্মারক ব্যাংক নোট, স্মারক নোট ও রৌপ্য স্মারক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস হতে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোট, ৫০ টাকা মূল্যমান স্মারক নোট এবং ৫০ টাকা অভিহিত মূল্যের রৌপ্য স্মারক মুদ্রার ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য নিম্নরূপঃ
ক. ৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য: বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বর্তমানে প্রচলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটে বিদ্যমান রং ও ডিজাইন সম্মুখভাগের ডিজাইন: বঙ্গবন্ধুর প্রতিকৃতি। নোটের পেছনভাগের ডিজাইন, ‘মই দেয়া’ জলরং শিল্পাচার্য জয়নুল আবেদিন অপরিবর্তিত রেখে নোটের সম্মুখভাগের ডানদিকে জলছাপ এলাকার নিকটে লাল-সবুজ রংয়ে একটি পৃথক স্মারক লোগো সংযোজন করা হয়েছে। ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত এবং গর্ভনর ফজলে কবির স্বাক্ষরিত ১৩০ মিমি * ৬০ মিমি পরিমাপের ৫০ টাকা মূল্যমানের স্মারক ব্যাংক নোটটিতে ব্যাংক নোটের অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোপ্রিন্ট, সম্মুখভাগে খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, নতুন প্রচলনে দেয়া ৫০ টাকা মূল্যমান স্মারক ব্যাংক নোটটি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটসমূহের ন্যায় দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে।
খ. ৫০ টাকা মূল্যমান স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৩০মিমি * ৬০ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি এবং নোটের ডানদিকে জলছাপ এলাকার নিকটে স্মারক লোগো মুদ্রিত রয়েছে। নোটের উপরে মাঝখানে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ এবং নিচে মাঝখানে ‘FIFTY TAKA’ লেখা রয়েছে। এছাড়া, নোটের উপরে ডানকোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডানকোণে মূল্যমান বাংলায় ‘৳৫০’ লেখা রয়েছে।
নোটের পেছনভাগে ‘১৯৭১: মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অগ্রযাত্রা’ শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের একটি ছবি মুদ্রিত রয়েছে। নোটের উপরিভাগে ‘Golden Jubilee of Independence 1971-2021′ লেখা রয়েছে। এছাড়া, নোটের উপরে বামকোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং ডানকোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এছাড়া, নোটের নিচে ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘৫০’ এবং মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে।
শতভাগ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির ডানে ২মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ।
গ. ৫০ টাকা মূল্যমান রৌপ্য স্মারক মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য: ৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক মুদ্রাটির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি (৭ই মার্চ এর ভাষণ), প্রতিকৃতির নিচে মূল্যমান কথায় ও অংকে ‘পঞ্চাশ ৫০ টাকা’ এবং প্রতিকৃতির উপরে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে। স্মারকমুদ্রার পেছনভাগে ইংরেজিতে ‘50’ এবং ‘0’ এর মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক এর মনোগ্রাম’ ও এর নিচে ‘১৯৭১-২০২১’ মুদ্রিত রয়েছে। এছাড়া, স্মারকমুদ্রার উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘Golden Jubilee of Independence’ এবং নিচে ইংরেজিতে মূল্যমান ‘FIFTY TAKA’ মুদ্রিত রয়েছে। রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে স্মারক বাক্সসহ ৪ হাজার টাকা।
- ১কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ২ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৩সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৬লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৭সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৮ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৯আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ১০সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ





পাঠকের মতামত