প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২১ ৪:১০ পিএম , আপডেট: জানুয়ারী ২৩, ২০২১ ৪:২৬ পিএম

বেনাপোল কাস্টম হাউজে কয়েক বছর ধরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এরই ধারাবাহিকতায় চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০৬ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে কাস্টমস।

এ সময় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৯৯৬ কোটি ১৪ লাখ টাকা। তার বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৭৩ লাখ টাকা। তবে গত বছরের এ সময়ের তুলনায় ৩৪২ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে। সেই হিসাবে এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ১২ শতাংশ।

এ ব্যাপারে বেনাপোল কাস্টম হাউজের পরিসংখ্যান শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামীম হোসেন জানান, ২০১৯-২০ অর্থবছরে বাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৯৭ লাখ টাকা। তার বিপরীতে আদায় হয়েছিল ১ হাজার ৫৪৭ কোটি ৩৮ লাখ টাকা।

তবে বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে স্থলপথের পাশাপাশি রেলপথেও আমদানি বেড়েছে। এতে করে গত বছরের তুলনায় এ বছর রাজস্ব ঘাটতি কম হতে পারে।

শেয়ার

পাঠকের মতামত

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...