
জয়েন্ট অর্গানাইজেশনস ডাটা ইনিশিয়েটিভের এক প্রতিবেদনে জানানো হয়েছে সৌদি আরব গত অক্টোবরে চার মাসের মধ্যে সর্বোচ্চ অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
বর্তমানে সৌদি আরব বিশ্বের শীর্ষ সৌদি অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক। অক্টোবরে দেশটির রফতানি আগের মাসের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। দৈনিক রফতানি দাঁড়িয়েছে ৬৩ লাখ ব্যারেলে। তবে ওই মাসে রফতানি দশমিক ৪ শতাংশ কমে দৈনিক ৮৯ লাখ ৪০ হাজার ব্যারেলে নেমেছে।
ওপেক ও সহযোগী দেশগুলো নভেম্বরে আবারো অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে দৈনিক ২২ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর বিষয়ে একমত হয় জোটের দেশগুলো।
সৌদি আরব এশিয়ার ক্রেতাদের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের স্থানীয় গ্রেড আরব লাইট ক্রুডের দাম কমিয়েছে। জানুয়ারিতে সরবরাহযোগ্য জ্বালানি তেলের ক্ষেত্রে মূল্যহ্রাসের এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। সাত মাসের মধ্যে প্রথমবারের মতো এর দাম কমানো হলো।
সূত্র বলছে, জানুয়ারিতে এশিয়া অভিমুখী আরব লাইট ক্রুডের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য (ওএসপি) ডিসেম্বরের তুলনায় ৫০ সেন্ট কমিয়েছে সৌদি জ্বালানি জায়ান্ট আরামকো। সে হিসাবে অপরিশোধিত জ্বালানি তেলের ওমান ও দুবাই বাজার আদর্শের বিপরীতে আরব লাইট ক্রুডের ওএসপি নেমেছে ব্যারেলপ্রতি ৩ ডলার ৫০ সেন্টে। এর অর্থ হলো জানুয়ারিতে ওমান বা দুবাই ক্রুডের দাম যদি ব্যারেলপ্রতি ১০০ ডলার হয়, তবে এশিয়ার রিফাইনারিগুলোকে আরব লাইট ক্রুড কিনতে হবে ১০৩ ডলার ৫০ সেন্টে।
এনজে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৪সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৭নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৮জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৯মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ১০কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত