প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২২ ৪:৫৯ পিএম

দেশব্যাপী বিস্তৃতভাবে নিজেদের হোম অ্যাপ্লায়েন্স পণ্য ও পরিষেবা সরবরাহের লক্ষ্যে দেশের স্থানীয় পরিবেশক র‍্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড-এর সাথে অংশীদারিত্ব করেছে বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিক্স। অংশীদারিত্বের আওতায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র‌্যাংগসের শোরুম থেকে এলজি’র পণ্য কিনলে ভোক্তারা পাবেন আকর্ষণীয় মূল্য ছাড়।

এলজি এলইডি টিভি এবং এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার কিনলে বিশেষ অফার ও সেবা পাবেন গ্রাহকরা। পবিত্র রমজান মাসে, র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুম থেকে এলজি এলইডি টিভি কিনলে গ্রাহকদের জন্য থাকছে কক্সবাজার ভ্রমণের বিশেষ সুযোগ। এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ারের গ্রাহকরা বছরজুড়ে ৩টি পরিষেবা কলের মাধ্যমে ডিজিটাল রক্ষণাবেক্ষণ সেবা তো থাকছেই।

এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক পিটার কো বলেন, “এলজি ইলেকট্রনিক্সের মূলমন্ত্র মানুষের জীবনকে আরও উন্নত করে তোলা এবং সেটি বাস্তবায়নে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের সাথে অংশীদারিত্বের ফলে আমরা সেই লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। আমরা এখন দেশজুড়ে সকল পরিবারের কাছে আমাদের পণ্য ও সেবাসমূহ পৌঁছে দিতে পারবো।”

ইতোমধ্যেই দেশজুড়ে র‍্যাংগসের ৯৪টি শোরুমে এলজি টিভি ও ওয়াটার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে এবং চলতি বছরের শেষ দিকে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যাবে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...