
দেশব্যাপী বিস্তৃতভাবে নিজেদের হোম অ্যাপ্লায়েন্স পণ্য ও পরিষেবা সরবরাহের লক্ষ্যে দেশের স্থানীয় পরিবেশক র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড-এর সাথে অংশীদারিত্ব করেছে বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেক্ট্রনিক্স। অংশীদারিত্বের আওতায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র্যাংগসের শোরুম থেকে এলজি’র পণ্য কিনলে ভোক্তারা পাবেন আকর্ষণীয় মূল্য ছাড়।
এলজি এলইডি টিভি এবং এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ার কিনলে বিশেষ অফার ও সেবা পাবেন গ্রাহকরা। পবিত্র রমজান মাসে, র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুম থেকে এলজি এলইডি টিভি কিনলে গ্রাহকদের জন্য থাকছে কক্সবাজার ভ্রমণের বিশেষ সুযোগ। এলজি পিউরিকেয়ার ওয়াটার পিউরিফায়ারের গ্রাহকরা বছরজুড়ে ৩টি পরিষেবা কলের মাধ্যমে ডিজিটাল রক্ষণাবেক্ষণ সেবা তো থাকছেই।
এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক পিটার কো বলেন, “এলজি ইলেকট্রনিক্সের মূলমন্ত্র মানুষের জীবনকে আরও উন্নত করে তোলা এবং সেটি বাস্তবায়নে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের সাথে অংশীদারিত্বের ফলে আমরা সেই লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। আমরা এখন দেশজুড়ে সকল পরিবারের কাছে আমাদের পণ্য ও সেবাসমূহ পৌঁছে দিতে পারবো।”
ইতোমধ্যেই দেশজুড়ে র্যাংগসের ৯৪টি শোরুমে এলজি টিভি ও ওয়াটার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে এবং চলতি বছরের শেষ দিকে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন পাওয়া যাবে।
- ১চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ২সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৩মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৪দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৫মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৬লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ৭সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৮চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৯বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ১০সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ১একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৪ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’





পাঠকের মতামত