
স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলাম বাবুলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন।
রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে রংপুরের কাউনিয়া উপজেলার বাজেমসকুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আমিনুল ইসলাম বাবুল ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করার সময় তার সাথে পরিচয় হয় আম্বিয়া খাতুন ওরফে লতার সাথে। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন ঘর সংসার করার পর বাবুল তার স্ত্রীকে না জানিয়ে গোপনে রংপুরে তার নিজ বাড়িতে চলে আসে।
এরপর ২০১৬ সালের ২৫ জুলাই বাবুলের স্ত্রী লতা স্বামীর খোঁজে রংপুরে তার বাসায় এসে দেখতে পায় তার স্বামী বাবুলের প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে। পরে লতা তার ওই স্বামীর বাড়িতে অবস্থান করার একদিন পর ২৬ জুলাই লতাকে রাতে ঘুমন্ত অবস্থায় শ্বাস রোধ করে হত্যা করে স্বামী বাবুল। খবর পেয়ে পুলিশ লতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরে লতার ভাই মোশারফ হোসেন বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামী আমিনুল ইসলাম বাবুলের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে সন্দেহাতিত ভাবে প্রমানিত হওয়ায় তাকে দোষি সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি এ জানান, বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে এ রায়ে তারা সন্টষ্ট। অপরদিকে আসামী পক্ষের আইনজিবী আবুল হোসেন জানান তার মক্কেল ন্যায় বিচার পায়নির এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৮চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত