
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি পোস্টকে ঘিরে দেশটির রাজনীতি এখন সরগরম। তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সঙ্গে তুলনা করা হয়েছে।
শনিবার (৮ জুন) দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, ‘১৯৭১ সাল নিয়ে’ করা এই টুইট অনুমোদনের বিষয়টি ইমরান স্বীকার করে নিয়েছেন। তবে এই টুইটে থাকা ভিডিওটির বিষয়ে দায় নেননি তিনি।
গত ২৬ মে ইমরানের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বলা হয়েছে, প্রত্যেক পাকিস্তানির উচিত ‘হামুদুর রহমান কমিশন’ রিপোর্টটি পড়া। যাতে করে তারা জানতে পারেন প্রকৃত বিশ্বাসঘাতক আসলে কে ছিল? জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান?
এরপর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন ইমরান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মূলত গত এক বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন তিনি। বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে।
জেলে থাকার কারণে ইমরান নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না। এক্ষেত্রে পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরাই চেয়ারম্যানের অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন।
ইমরান ও পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো থেকে ‘হামুদুর রহমান কমিশন রিপোর্ট’ বিষয়ক যেসব টুইট করা হয়েছে, সেগুলোকে ‘সেনাবাহিনীর জন্য মানহানিকর’ এবং একইসঙ্গে ‘উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছেন সমালোচকরা। তারা ইমরান ও তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে আগুনে ঘি ঢালারও অভিযোগ করছেন।
শুক্রবার (৮ জুন) ইমরান এক বিতর্কিত টুইটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। যেখানে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু নিজের এক্স অ্যাকাউন্টে একইসঙ্গে পোস্ট করা আনুষঙ্গিক ভিডিও থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।
ইমরান জানান, ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে পারবেন না। ভিডিওটিতে কী আছে বা এর বিষয়বস্তু সম্পর্কে তিনি জানেন না।
গত ২৬ মে ইমরানের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ওই ভিডিওটি ইতোমধ্যেই ৮৪ লাখেরও বেশি বার দেখা হয়েছে। িএদিন আদিয়ালা কারাগারে জবাবদিহি আদালতের সেশনে অংশ নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান। সেখানে তিনি শেখ মুজিবুর রহমানের প্রতি অতীতের রেফারেন্সের জন্য দুঃখ প্রকাশ করেন। এসময় স্বীকার করেন, তিনি তখনও হামুদুর রহমান কমিশনের রিপোর্ট পড়েননি।
ইমরান বলেন, সেই রিপোর্টে দুটি লক্ষ্য তুলে ধরা হয়েছে। প্রথমত- এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না করা এবং ঢাকার পতনের কারণ কী, সেটা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। আর সবকিছুর জন্য জেনারেল ইয়াহিয়ার ক্ষমতা ধরে রাখার মোহকে দায়ী করেছে কমিশন।
বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেন, দেশে (পাকিস্তানে) একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ফলে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি দাবি করেন, ক্ষমতাসীন পিডিএম সরকারের প্রবর্তিত জবাবদিহিতা আইনের সংশোধনী দেশটির ১১০০ বিলিয়ন রুপির ক্ষতি করেছে। এটি পাকিস্তান বহন করতে পারবে না। কারণ, দেশটি আগে থেকেই অর্থিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।
এক সাংবাদিক ইমরানকে শেখ মুজিবুর রহমান এবং হামুদুর রহমান কমিশন রিপোর্টের উল্লেখ সম্পর্কে পিএমএল-এন প্রেসিডেন্ট নওয়াজ শরিফকে তার আগের সমালোচনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, সেসময় আমি হামুদুর রহমান কমিশন রিপোর্ট পড়িনি। তবে এখন প্রতিবেদনটি পড়েছি।
নিজের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত ভিডিও সম্পর্কে প্রশ্নের জবাবে ইমরান বিস্মিত হন। পাল্টা প্রশ্ন করে জানান, জেলে থাকার সময় তিনি কীভাবে এক্সে ভিডিও পোস্ট করতে পারেন। যেহেতু ভিডিওটি দেখেননি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছেন না।
ইমরানকে তার আইনজীবীদের উপস্থিতিতে এক্স পোস্টের ইস্যুতে চলমান তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির তদন্তকারী দল এফআইএ। এসময় তাকে এক্স পোস্ট এবং ভিডিওর মুখোমুখি করা হয়। এর আগে ইমরান খান জানান, কেবল আইনজীবীদের উপস্থিতিতেই এফআইএ’কে তদন্তে সহযোগিতা করবেন তিনি।
- ১পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ২সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৩বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৪টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৫নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৬রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৭চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৮দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৯নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত