
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবৃদ্ধির ২১ বছর উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
ব্যাংকের কার্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এইচ.বি.এম. ইকবাল।
প্রবৃদ্ধির ২১ বছরের এই পথচলায় প্রিমিয়ার ব্যাংক বিভিন্ন অর্থনৈতিক খাত এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি দেশের জনমানুষের আস্থাও অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. এইচ.বি.এম. ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এইচ.বি.এম. ইকবাল বলেন, ‘শুরুটা হয়েছিলো সেই ১৯৯৯ সালে। তারপর থেকে আমরা মানুষের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা এবং গণমাধ্যমের সাহায্য, নির্দেশনা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।’
প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সমৃদ্ধির এই পথচলা অব্যাহত থাকবে।’
- ১জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ২২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৩উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৪পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৫জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৬‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৭জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ৮গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ৯দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ১০অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৮চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত