
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৬০০ কোটি টাকার মুদরাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এই বন্ডের মেয়াদ হবে সাত বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট, আনসিকিউরিড, আনলিস্টেড সাব-অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ মেয়াদ শেষে সাত বছর পর বন্ডটির পূর্ণ অবসায়ন হবে। এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে টিয়ার-২ মূলধন শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য এক কোটি টাকা। বন্ডটির ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
- ১সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ২মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৩সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ৪সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ৫গ্যাস সংকট সাময়িক, দু-তিন দিনের মধ্যেই সমাধান: যুগ্ম সচিব
- ৬দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন পাবেন কৃষক কার্ড
- ৭ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজে নতুন নির্দেশনা
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ১০মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী





পাঠকের মতামত