
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুর রহমান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কাউসার আলম।
সম্প্রতি রাজধানীর আইসিএমএ ভবনে সংগঠনটির অষ্টাদশ কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন বছরের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, এবং মাহতাব উদ্দিন আহমেদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. কাউসার আলম, এবং মো. আখতারুজ্জামান।
নব নির্বাচিত সভাপতি মো. আবদুর রহমান খান বর্তমানে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি আইসিএমএবি কাউন্সিলের সদস্য, কোষাধ্যক্ষ এবং সচিবের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া নব নির্বাচিত সহসভাপতি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
নব নির্বাচিত সহসভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বিল্ডকন কনসালটেন্সিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি ইউনিলিভার এবং আজিয়াটাসহ দেশে-বিদেশে বিভিন্ন বৃহদায়তন ও বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টেলিকম কোম্পানি রবির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব করেছেন।
- ১নৌযান শুমারিতে সচেতনতা বাড়াতে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি
- ২খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ: ববি হাজ্জাজ
- ৩বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ৪চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ৫কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ৬সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৭রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৮যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৯লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ১০চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৩গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৭চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৮রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৯রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ১০বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি





পাঠকের মতামত