প্রকাশিত: মে ৩১, ২০২০ ৬:৪৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ারের দাম আজ যতখুশি বাড়তে পারবে। এর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, ইষ্টার্ণ ব্যাংক, উত্তরা ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ম্যারিকো বাংলাদেশ এবং রেকিট বেনকিজার।

রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকার মধ্যে পরিচালনা পর্ষদ সভা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ায় কোম্পানিগুলোর দাম বাড়ার ক্ষেত্রে আজ কোনো সার্কিট ব্রেকার থাকবে না।

অর্থাৎ কোম্পানিগুলোর শেয়ারের দাম যতখুশি বাড়তে পারবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ারের দাম নামতে পারবে না।

কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্ট বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৬টি কোম্পানিই সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে।

এরমধ্যে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রেকিট বেনকিজার শেয়ারহোল্ডারদের ১২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে আরেক বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ ৭৫০ শতাংশ অভ্যন্তরীণ লভ্যাংশসহ মোট ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এছাড়া প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ সাড়ে ১৩ শতাংশ নগদ, উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস শেয়ার এবং ইষ্টার্ণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বলে জানিয়েছে ডিএসই।

শেয়ার

পাঠকের মতামত

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...

মার্জিন বিধিমালা সংশোধন নিয়ে বক্তব্য স্পষ্ট করল বিএসইসি

পুঁজিবাজারে প্রস্তাবিত ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ সংশোধন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘অসম্পূর্ণ, বিভ্রান্তিকর ও ...

আল-মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক ...