
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্যর্থ হয়েছে। তবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। এর অংশ হিসেবে আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মস্কো সফরে গেছেন।
একই বিষয় নিয়ে দুপক্ষ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠক করবে। এর কয়েকদিন আগে মস্কোয় গেলেন তারা। নাগার্নো-কারাবাখের সংঘাত এরইমধ্যে চতুর্থ সপ্তাহে গড়িয়েছে।
রাশিয়ার সাথে পরামর্শ করার জন্য আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ বুধবার মস্কোয় পৌঁছেছেন। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
এদিকে, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে কারাবাখ পরিস্থিতি ও যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় নিয়ে আলোচনা করার জন্য মস্কো যাচ্ছেন। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আনা নাগদালিয়ান এ সফরের বিষয়ে বিবৃতি দিয়েছেন।
তবে দুই মন্ত্রী একসাথে ল্যাভরভের সাথে আলোচনায় বসবেন নাকি আলাদাভাবে কথা বলবেন তা পরিষ্কার নয়। আগামী শুক্রবার আর্মেনিয়া ও আজারবাইজানের এ দুই মন্ত্রী ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে।
সূত্র : পার্সটুডে
- ১ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি
- ৪শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৫প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ৬এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ৭ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ৮ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত