
ফ্যাশন ব্র্যান্ডের অন্যতম প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই’এর সঙ্গে ‘উইবিডিবাজার’এর বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর-২ ব্লু স্কাইয়ের শোরুমের আউটলেটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ব্লু স্কাইয়ের কর্ণধার দুলাল আলী ও নারী উদ্যোক্তাবান্ধব ই-কমার্স প্রতিষ্ঠান উইবিডিবাজারের চেয়ারম্যান বাবুল হৃদয়, ভাইস চেয়ারম্যান রিদওয়ানা আফরীন সুমি ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী।
উইবিডিবাজারের ভাইস চেয়াম্যান রিদওয়ানা আফরীন সুমি বলেন, ‘পুরুষের পাশাপাশি ‘নারীদের উৎপাদিত পণ্যের সমাহার থাকবে উইবিডিবাজারে। তাদের শ্রম ও ঘামে তৈরি পণ্য দেশ-বিদেশে বাজারজাতের দায়িত্ব নেবে উইবিডিবাজার। এছাড়া পণ্যের প্রচারে আমাদের সহযোগিতা থাকবে। উইবিডিবাজার ডটকম হবে উদ্যোক্তাদের আস্থার জায়গা।’
উইবিডিবাজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী বলেন, উদ্যোক্তাদের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনার পণ্য বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। করপোরেট চুক্তির মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি এবং দেশব্যাপী মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’
ব্লু স্কাইয়ের কর্ণধার দুলাল আলী বলেন, ‘ফ্যাশন জগতে আমাদের সুনাম রয়েছে। আমরা শীতের ব্লেজার, টুপিস, থ্রিপিস দিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। উইবিডিবাজার ডটকম এখন থেকে আমাদের পণ্য বিক্রি করবে। তাদের দক্ষ টিমকে পেয়ে আমরা আনন্দিত।’
- ১মাদারীপুরের শিবচরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
- ২এবার রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিলের আবেদন
- ৩তিন প্রান্তিক প্রকাশ করবে এরামিট
- ৪বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যের নামে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সতর্কতা
- ৫ওয়ালটনের বোর্ড সভা ২৯ আগস্ট
- ৬উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ৭বিসিএস ক্যাডার হওয়ার আগেই নিভে গেল তানভীরের জীবন প্রদীপ
- ৮নৌযান শুমারিতে সচেতনতা বাড়াতে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি
- ৯খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ: ববি হাজ্জাজ
- ১০বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৫সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৬রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৭রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৮বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৯জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ১০সূচকের পতনে বেড়েছে লেনদেন





পাঠকের মতামত