বন্ধ কলকারখানা সচলে পুনঃঅর্থায়ন তহবিল
কর্মসংস্থান সৃষ্টির সাথে আছে ব্যাংক ঋণের অপব্যবহারের শঙ্কাও


- ২০২১ সালে আওয়ামী লীগ সরকার ১ লাখ ২৮ হাজার কোটি টাকার ২৩টি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে
- অভিযোগ রয়েছে, অনেকেই নির্দিষ্ট খাতের কথা বলে টাকা নিয়ে ভিন্ন খাতে ব্যয় করেছেন
- কিছু ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের অপব্যবহারের অভিযোগও ওঠে
- কারো কারো বিরুদ্ধে প্রণোদনার অর্থ বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে
>> সরকারের উদ্যোগ ভাল, শক্তভাবে মনিটরিং করতে হবে: ড. মিজানুর রহমান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মানারাত ইউনিভার্সিটি
>> অতীত অভিজ্ঞতা ভাল না, রাষ্ট্রের অর্থ যেন নষ্ট না হয়: মাজেদুল হক, অর্থনীতিবিদ
>> যাচাই-বাছাই করেই ঋণ দেয়া হবে: মুখপাত্র, কেন্দ্রীয় ব্যাংক
বিএনপির নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি। নির্বাচনী ইশতেহারের এই দিকটি বাস্তবায়নের লক্ষ্যে সরকার বন্ধ কলকারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর বন্ধ কলকারখানা সচল করার জন্য দরকার হবে বিশাল অংকের টাকা। আর সেই অর্থের যোগান দিতে একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক।
এ সংক্রান্ত একটা খসড়া নীতিমালাও তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালার খসড়া অনুসারে, তহবিল থেকে বাজারভিত্তিক সুদে ব্যাংকগুলো ঋণ দেবে। এর বিপরীতে সরকার থেকে ৫ শতাংশ হারে সুদ ভর্তুকি দেওয়া হতে পারে। আর কত টাকার তহবিল গঠন হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বন্ধ কলকারখানা সচলের জন্য যে পুনঃঅর্থায়ন তহবিল গঠন হচ্ছে সেটা ২০ হাজার কোটি টাকার কম হবে না।
কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বন্ধ কলকারখানা সচল করার সরকারি উদ্যোগটি ভাল হলেও পুনঃঅর্থায়ন তহবিল থেকে নেয়া টাকার সদ্ব্যবহার উদ্যোক্তারা করবে কিনা এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।
তারা বলছেন, অতীত অভিজ্ঞতা খুব একটা ভাল না। ব্যবসায়ীরা এক খাতের জন্য ব্যাংক থেকে টাকা নিয়ে আরেক খাতে ব্যয় করে। করোনাভাইরাসের সময়ও ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছিল। তখন বিভিন্ন খাতের জন্য ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকার ২৩টি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন অনেকেই এক খাতের কথা বলে টাকা নিয়ে অন্য খাতে ব্যয় করেছেন। আবার কারো কারো বিরুদ্ধে টাকা নিয়ে পাচার করার অভিযোগও রয়েছে। এছাড়া এসব ঋণের বড় অংশ এখন খেলাপি হয়ে গেছে। তাই বন্ধ কলকারখানা মালিকদেরকে টাকা দেয়ার আগে শতবার ভাবতে হবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন রাষ্ট্রের অর্থ অপচয় করার সুযোগ কেউ পাবে না। বাণিজ্য প্রতিদিনকে তিনি বলেন, বন্ধ কলকারখানা সচল করার জন্য পুনঃঅর্থায়ন তহবিল থেকে কাউকে টাকা দেয়ার আগে ব্যাংকগুলো অবশ্যই যাচাই-বাছাই করবে। কারো বিষয়ে যদি মনে হয় যে তিনি টাকা ফেরত নাও দিতে পারে তাহলে সরকার তাকে টাকা দিবে না।
এ বিষয়ে কথা বললে মানারাত ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বন্ধ কলকারখানা খুলে দেয়ার সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই ভাল। বন্ধ কলকারখানা খুলে দিয়ে কর্মসংস্থান বাড়াতে হবে। অনেক কলকারখানা বন্ধ হয়ে আছে। এগুলো যদি দাঁড় করানো যায় তাহলে উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতির জন্য অনেক ভাল হবে।
তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি করণ আর বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারি করণের মাধ্যমে সরকার দলীয় লোকদেরকেও পেট্রোনাইজ করে। এখানেও যে সেটা ঘটবে এতে কোনো সন্দেহ হবে। যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে সেগুলোকে চালু করা দরকার। তবে শক্তভাবে মনিটরিং করতে হবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে যেহেতু এগুলো করতে হবে তাই শক্তভাবে মনিটরিং করতে হবে। কোনোভাবেই যেন রাষ্ট্রের অর্থের অপচয় না হয়। আর দলীয় লোকদের হাতে এই টাকা কোনোভাবেই দেয়া যাবে না।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে গঠিত ১৯ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিটি বিভিন্ন ব্যবসায়ী নেতা, ব্যাংকারসহ নানা পর্যায়ের সঙ্গে বৈঠকের পর নীতিমালার খসড়া প্রস্তুত করেছে। ব্যাংকগুলো থেকে প্রাথমিকভাবে বন্ধ কারখানার একটি তালিকা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর নিয়ন্ত্রণবহির্ভূত কারণে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে, কেবল তারা অর্থায়ন সুবিধার আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে ওই কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ আছে কিনা, যন্ত্রপাতি ভালো রয়েছে কিনা এবং আগে ঋণ নিয়ে তহবিল স্থানান্তরের অভিযোগ নেই– তা নিশ্চিত হতে হবে। এরপর ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুবিধা দেওয়া যাবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে তহবিল সুবিধা নিতে পারবেন গ্রাহক। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা এ তহবিল থেকে প্রাধান্য পাবে। প্রথম বছরের জন্য সরকার থেকে এই ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাকি সুদ গ্রাহককে দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, তহবিলের বিশেষ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন মানতে হবে। এ জন্য ঋণ নিয়মিত থাকা বাধ্যতামূলক। যে কারণে ঋণ নিয়মিত করে কারখানা সচলের জন্য ডাউনপেমেন্ট জমা দেওয়ার শর্ত শিথিল করা হতে পারে। কারখানা চালুর পর তহবিল সহায়তা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য ব্যাংকিং সুবিধা দেওয়া হবে। তবে ব্যাংকগুলো কাকে এসব সুবিধা দেবে না দেবে, সেটা সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব বিষয়। কেননা পুনঃঅর্থায়ন তহবিল আদায় হোক বা না হোক ব্যাংক তহবিলের জন্য দায়বদ্ধ থাকে। পুনঃঅর্থায়নের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের চলতি হিসাব থেকে সমপরিমাণ টাকা কেটে নেয়। ফলে অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক প্রাধান্য পাবে।
এ বিষয়ে কথা বললে অর্থনীতিবিদ মাজেদুল হক বাণিজ্য প্রতিদিনকে বলেন, কর্মসংস্থান বাড়ানোর সরকারি যে উদ্যোগ সেটা খুবই ভাল। আমরাও এটা চাচ্ছি। কিন্তু কর্মসংস্থানের নামে রাষ্ট্রের অর্থ যদি লুটপাট হয় বা বেখাতে চলে যায় তাহলে অর্থনীতির জন্য আরও খারাপ হবে। তাই খুব হিসাব নিকাশ করে ঋণ বিতরণ করতে হবে। আর কর্মসংস্থান অবশ্যই বাড়াতে হবে। তবে খেয়াল রাখতে হবে রাষ্ট্রের অর্থ যেন নষ্ট না হয়।
তিনি বলেন, বন্ধ কলকারখানা খুলে দিয়ে আবার যে তাদেরকে পুন:জীবিত করতে চাচ্ছে এটা করতে গেলে সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কারণ ২০২১ সালে করোনা ভাইরাসের সময় যখন ব্যবসায়ীদের জন্য ১ লাখ ২৮ হাজার কোটি টাকার ২৩টি প্যাকেজ প্রণোদনা দিয়েছিল তখন কিন্তু রাষ্ট্রের অর্থ তছরুফ হয়েছিল। এমনকি কেউ কেউ এই টাকা পাচারও করেছে। তাই এখন ব্যবসায়ীদেরকে টাকা দেয়ার আগে খুব ভালভাবে দেখতে হবে যে কোন কলকারখানাগুলোকে টাকা দিলে ঘুরে দাড়াতে পারবে। আর ঋণ খেলাপিদের টাকা দিলে আবার মিসইউজ হবে। রাষ্ট্রের টাকা অপচয় হবে এবং টেক্স পেয়ারদের টাকা অপচয় হবে। পরে আবার ঋণ করে চলতে হবে। তাই যেসব বন্ধ কলকারখানাকে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় আনতে চাচ্ছে দেখতে হবে তারা ঋণের সদ্ব্যবহার করবে কিনা, ব্যবসা দাঁড় করাতে পারবে কিনা এবং ব্যাংক থেকে নেয়া টাকা ফেরত দিবে কিনা।
তিনি বলেন, রাষ্ট্রের অর্থ কাউকে দেয়ার আগে ভালভাবে অ্যানালাইস করতে হবে। না হলে করোনাকালীন সময়ের মতো এই টাকাও আবার লুটপাট হবে, দলীয় লোকজনের কলকারখানায় এই টাকা যাবে এবং সেখান থেকে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ হবে। সরকার যে উদ্দেশ্য নিয়ে পুনঃঅর্থায়ন তহবিল গঠন করবে সেটার কোনো প্রতিফলন ঘটবে না।
এএ
- ১আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ২কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৩নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৪দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৭কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ৯দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১০ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৩এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক





পাঠকের মতামত