
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের পাওনাদার গ্রাহকদের টাকা ফেরত দিতে তিন ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রায় ৫৭ কোটি টাকা ছাড় করতে ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংককে এ চিঠি দেওয়া হয়।
রোববার (৩০ জানুয়ারি) ব্যাংকগুলোর এমডিদের এ চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সংশ্নিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফস্টারের ব্যাংক হিসাবে জমা থাকা কিউকমের গ্রাহকদের এ টাকা ফেরত দিতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রেক্ষিতে এ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে এ তথ্য উল্লেখ করে টাকা ছাড়ের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা বলা হয়েছে।
জানা গেছে, কিউকমের সবচেয়ে বেশি ২৯ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা জমা আছে ব্যাংক এশিয়ার গুলশান শাখায়। মোবাইলের মাধ্যমে অর্থ হস্তান্তর সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ, বিকাশ, ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট এবং শিওরক্যাশের মাধ্যমে বিভিন্ন অনলাইন গ্রাহকেরা কিউকমের কাছ থেকে পণ্য কেনার আদেশ দিয়েছিলেন। কিন্তু তাদের অনেকে অর্ডার অনুযায়ি পণ্য পাননি। একইভাবে ইসলামী ব্যাংকের বাড্ডা শাখায় ১৫ কোটি এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গুলশান শাখায় আটকে আছে ১২ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা। এ দুই ব্যাংকে আটকে থাকা টাকা এসেছে নগদের কাছ থেকে।
বাণিজ্য মন্ত্রণালয় গত ২৩ জানুয়ারি কিউকমের ২০ গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেয়। এ গ্রাহকেরা কিউকমে পণ্যের ক্রয়াদেশ দিয়ে পণ্য বা টাকা, কিছুই পাচ্ছিলেন না। তার আগে কিউকম ও ফস্টার যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রথম দফায় ৬ হাজার ৭২১ গ্রাহকের একটি আংশিক তালিকা দেয়। তাঁদের ফেরত দেওয়া হবে মোট ৫৯ কোটি ৫ লাখ টাকা।
- ১মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ২লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ৩সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৪চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৫বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা
- ৬সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৭চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৮হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯
- ৯কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ১০মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৬মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- ৭আনসার-ভিডিপির নিয়োগে তদবির-দুর্নীতির সুযোগ নেই: মহাপরিচালক
- ৮ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৯সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ১০দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত