ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬ ৮:৪৩ পিএম

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মোঃ জাহিদ হোসেন ও বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহবায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)-এর সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ৬২ বছরের দীর্ঘ পথচলায় বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন প্রতিষ্ঠার ইতিহাস, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নানা দিক তুলে ধরেন। তাঁরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন অর্জনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে ঐক্য, শৃঙ্খলা, জবাবদিহিতা ও সকল কর্মকর্তা-কর্মচারীকে সাথে নিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিবিএ-এর ঢাকা ইউনিট কমিটির কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ সাহাবুদ্দিন আহমেদ, মোঃ শফিউদ্দিন আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আসলাম প্রমুখ।

এসময় সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ ও ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বদিউর রহমান, ইসি চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান। ...

অগ্রণী ব্যাংকে বিচারাধীন মামলাসমূহ মনিটরিং বিষয়ক দিকনির্দেশনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র বিচারাধীন মামলাসমূহের নিয়মিত মনিটরিং এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ল’ ডিভিশনের উদ্যোগে ...

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাসমূহ এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের ...

গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ...

অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ...