
শেষ ষোলোর বাকি থাকা চার ম্যাচ হয়ে যাওয়ার পর এখন উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলতে ৮ দল যাত্রা শুরু করেছে পর্তুগালের লিসবনের উদ্দেশে। সেখানে সরাসরি নকআউট ফরম্যাটে হবে টুর্নামেন্টের বাকি থাকা সাতটি ম্যাচ।
কিন্তু এর আগেই দুঃসংবাদ এলো কোয়ার্টার ফাইনালের অন্যতম সেরা অ্যাটলেটিকো মাদ্রিদ (এটিএম) শিবিরে। লিসবনে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে যাওয়ার আগে তাদের দলের দুই খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়ে এ খবর।
তবে কোন দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন তা স্পষ্ট করে জানায়নি এটিএম ক্লাব কর্তৃপক্ষ। দুই খেলোয়াড়কেই নিজ নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। এটিএমের অন্যান্য খেলোয়াড়ের বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা খুব শিগগিরই জানানো হবে। কেননা বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের লড়াই।
এটিএমের পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘উয়েফা প্রোটোকল মেনে লিসবন সফরের দলের সকল সদস্যকে করোনা পরীক্ষা করা হয়। মাজাদাহোনদার সিউদাদ ডেপোর্টিভায় হয়েছে এই টেস্ট। ফলাফলে দেখা গেছে দুজন খেলোয়াড় করোনা আক্রান্ত। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুই খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্প্যানিশ ও পর্তুগিজ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে। তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এছাড়া বাকিদের লিসবন যাওয়ার আগে আবার পিসিআর টেস্ট করানো হবে। দুজন আক্রান্ত হওয়ায় অনুশীলনের সূচিতেও খানিক পরিবর্তন আসবে।’
গত ১৯ জুলাইয়ের পর থেকে আর কোনো ম্যাচ খেলেনি অ্যাটলেটিকো। স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। চলতি সপ্তাহে ইউসিএল দিয়েই ফের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে তারা। বৃহস্পতিবার রাতের ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মান লেইপজিগ।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত