প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৩ ১২:৫৮ পিএম , আপডেট: জানুয়ারী ১, ২০২৩ ১২:৫৯ পিএম

ব্যতিক্রমী একটি হাসপাতাল প্রতিষ্ঠা করে সাড়া ফেলেছেন ময়মনসিংহের বৃক্ষপ্রেমিক রফিকুল ইসলাম টিটু। মানুষ কিংবা অন্যকোনো প্রাণী নয়, তার হাসপাতালে চিকিৎসা হয় গাছের, তাও বিনামূল্যে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে ২০১৯ সালে গাছের এই হাসপাতাল গড়ে তোলেন
মহানগরীর সানকিপাড়ার নার্সারি মালিক টিটু। পোকামাকড়, ভাইরাস ও পুষ্টিহীনতা থেকে গাছ রক্ষায় বাগান মালিকদের সহায়তা করতেই তার এই হাসপাতাল।

তার নার্সারিতে ছোট একটি ফার্মেসিও রয়েছে, যেখানে ওষুধ, কীটনাশকসহ গাছের উপযোগী বিভিন্ন সারও মিলছে।

বৃক্ষপ্রেমিক রফিকুল ইসলাম টিটুর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নার্সারি মালিকরা।

রফিকুল ইসলাম টিটুর এমন মহৎ উদ্যোগ মডেল হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা বৃক্ষপ্রেমিক ও বাগান মালিকদের।

 

 

শেয়ার

পাঠকের মতামত

নির্বাচনে পিআর পদ্ধতি: সমর্থন-বিরোধিতায় বিভক্ত রাজনৈতিক অঙ্গন

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি (পিআর) চালুর প্রস্তাব রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। বর্তমানে প্রচলিত ...

জুলাই বিপ্লবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত দিনগুলো

২০২৪ সালের জুলাই মাস, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যেও ছিল প্রতিবাদ আর আন্দোলনের ...