
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস পদতপদত্যাগ করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিরপেক্ষ পরিচালক কাজী মনিরুজ্জামান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সোনালী লাইফের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে কাজী মনিরুজ্জাসানকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কাজী মনিরুজ্জামান তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিল্প ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা করে আসছেন। তিনি ম্যাক্স সোয়েটার্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং রুপালী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক।
এ ছাড়াও তিনি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সফল সভাপতিও ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত।
এর আগে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ উঠে চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দসের বিরুদ্ধে। অভিযোগগুলো খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সবশেষ আজ সুষ্ঠু তদন্তের স্বার্থে মোস্তফা গোলাম কুদ্দুস নিজ থেকে পদত্যাগ করেছেন।
এম জি
- ১বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ২যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৩শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৬একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৮শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত