
চেলসিকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নিয়েছে আর্সেনাল। পাশাপাশি ইউরোপা লিগেও জায়গা করে নিয়েছে গার্নার্সরা।
শনিবার রাতে তৃতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি। ২০১৭ সালে আর্সেনাল জিতেছিল ফাইনাল। ২০১৯ সালে জিতেছিল চেলসি। এবার অবশ্য আবার জিতলো আর্সেনাল। দশজন নিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্লুজরা।
যদিও ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ২৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান পিয়েরে এমরিক আউবেমেয়াং। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবেমেয়াং। তাতে আর্সেনাল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৭৩ মিনিটে চেলসির মাতেও কোভাসিস আর্সেনালের গ্রানিত শাকাকে কড়া ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-১ গোলের জয়ে এফএ কাপের ১৪তম শিরোপা জয় নিশ্চিত হয় আর্সেনালের। নিশ্চিত হয় ইউরোপা লিগ।
এ নিয়ে ২৫তম বছরের মতো ইউরোপা লিগে জায়গা করে নিলো গার্নার্সরা।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত