প্রকাশিত: মার্চ ৮, ২০২৩ ৪:৫৭ পিএম

জেমিনি সি-ফুড লিমিটেডের সাথে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে লেঙ্ক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেড। সম্প্রতি জেমিনি সি-ফুডের ধানমন্ডির অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির মাধ্যমে জেমিনি সি-ফুড লিমিটেড বাংলাদেশ থেকে বিশ্ব বাজারে সর্বোচ্চমানের সি ফুড সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেঙ্ক ফ্রোজেন ফুডসের ম্যানেজিং ডিরেক্টর হেইকো লেঙ্ক এবং জেমিনি সি-ফুড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, ডিরেক্টর কাজী আনিস আহমেদ এবং কাজী নাবিল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

জিএসএফএল ইতিমধ্যেই একটি এএসসি, বিএপি, এসইডিইএক্স-সহ আরও অনেক আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্জন করেছে। এলএসএফএল সম্প্রতি বাংলাদেশে ‘এএসসি গ্রুপ ফার্মার্স সার্টিফিকেশন’ এর পাইলট প্রকল্পের জন্য এএসসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সহযোগিতা জিএসএফএল এবং এলএসএফএল উভয়কেই সর্বোত্তম কোয়ালিটির সি-ফুড উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে এবং সম্মিলিতভাবে বাংলাদেশের সি-ফুড সেক্টরে একটি শক্তিশালী প্রতিযোগী হতে সাহায্য করবে।

জেমিনি সি-ফুড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ বলেন, আমরা বাংলাদেশে ইনোভেটিভ এবং সর্বোত্তম কোয়ালিটির সি-ফুড শিল্পে বিপ্লব ঘটাতে লেঙ্ক ফ্রোজেন ফুডসের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত।

শেয়ার

পাঠকের মতামত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পীসত্তাকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে ‘বাংলাদেশের রং’ শীর্ষক ...

হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন ও ব্যবসা সম্প্রসারণে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে ...

ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ

‘ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ‘ড্রাইভিং ইনোভেশন, অ্যাডভান্সিং ইনক্লুশন অ্যান্ড ক্রিয়েটিং ...

বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ ...

পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ...