প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২০ ১২:১৩ এএম

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ারহোল্ডারদের সম্মতিতে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্লাটফরমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৬৪ টাকা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৮.৪৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১.৩৯ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...