
নড়াইলে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নড়াইল সদর উপজেলার বীরগ্রামে এই ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশে শস্যক্ষেত থেকে এবং দক্ষিণ পাশের মেহগনি বাগান থেকে মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
নিহতরা হলেন আসাদুল শেখ তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। অন্য জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় বের করার জন্য অভিযান চলমান আছে।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ইদানিং খুব বেশি চুরির ঘটনা ঘটছে। গ্রামে প্রতিনিয়তই শোনা যাচ্ছে চুরির ঘটনা। গত এক মাসে বীরগ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়েছে। এসব ঘটনার পর থেকে দুই গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিতো।
আজ রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে কয়েকজনকে দেখতে পেয়ে চোর বলে চিৎকার করতে থাকেন বীরগ্রামের রেবো বিশ্বাস। তার চিৎকার শুনে আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে চোরদের ধাওয়া করে। ধাওয়ায় ৩-৪ জন পালিয়ে যায়। এ সময় চোর সন্দেহে আসাদুল শেখ ও অজ্ঞাত একজনকে ধরে লোকজন গণপিটুনি দেয়।
এ বিষয়ে কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান, বীরগ্রামসহ আশপাশের গ্রামে দিনে ফেরিওয়ালা সেজে কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করতে আসে চোর চক্রের লোকজন। তারা খোঁজ-খবর নিয়ে রাতে চুরি করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে, অভিযান চলমান রয়েছে।
- ১নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ২রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৩চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৪দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৫নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৯ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ১০লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত