
দুর্দান্ত ফর্মে রীতমতো উড়ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নেইমারকে যেন কেউ থামাতেই পারছেন না। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অপ্রতিরোধ্য নেইমার। পেরুর বিপক্ষে গোল করলেন, করালেন। আর তাতেই গত আসরের রানার্সআপদের ৪-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
ভেজা মাঠে শুরুতে কিছুটা সমস্যাই হচ্ছিল ব্রাজিলের। তবে ধীরে ধীরে তাতে মানিয়ে নেয় তিতের শিষ্যরা। প্রথম গোলটা পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের।
১২ মিনিটেই এগিয়ে যায় দলটি। বাঁ প্রান্ত থেকে এভারটন রিবেরিওর ক্রসটা গিয়ে পড়ে গ্যাব্রিয়েল জেসুসের পায়ে, তিনি আবার বল বাড়িয়ে দেন মাঝে থাকা অ্যালেক্স সান্দ্রোকে, তারপরই ১-০।
সে গোলে এগিয়েই বিরতিতে গিয়েছিল সেলেসাওরা। তবে তার আগে আরও সুযোগ সৃষ্টি করেছে দলটি। বক্সের বাইরে থেকে ফ্যাবিনিওর শট বেরিয়ে যায় লক্ষ্যের একটু বাইরে দিয়ে।
বিরতির বাঁশি বাজার আগে নেইমারের বাড়ানো বলে সুযোগ এসেছিল সান্দ্রোর কাছেই, কিন্তু তার শটও লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধটা এক গোলে এগিয়ে থেকেই শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের আক্রমণের পর আক্রমণের চিত্রটা দ্বিতীয়ার্ধেও চলেছে সমান তালে। তাতে ৬৩ মিনিটে পেনাল্টিও আদায় করে ফেলেছিল ব্রাজিল। কিন্তু শেষমেশ ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন রেফারি।
তবে স্বাগতিকদের পরের গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। নেইমার দারুণ এক শটে ব্যবধান বাড়ান দলের। মাঝমাঠ থেকে ফ্রেডের বাড়ানো বল আয়ত্বে নিয়ে ঘুরেই শট করেন দারুণ এক প্লেসমেন্টে, তাতে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটা জড়ায় জালে। তাতে ব্রাজিলের জার্সি গায়ে ৬৮তম গোলটি করেন নেইমার, পেলেকে ছুঁতে তার চাই আর মাত্র নয় গোল।
পেরু রক্ষণে বারবারই ত্রাস ছড়িয়েছে ব্রাজিল, যার নেতৃত্বটা দিয়েছেন নেইমার। শেষ দিকে এসে যার ফলটা পায় সেলেসাওরা। রিশার্লিসনের পাস থেকে এভারটন পেলেন গোল, যার পরোক্ষ কারিগর নেইমার নিজে।
তিন গোলে এগিয়ে গিয়েও ব্রাজিল আক্রমণ থামায়নি। রিশার্লিসনের বাড়ানো বলে ফিরমিনোর শট আটকে দেন পেরুর গোলরক্ষক, কিন্তু ফিরতি সুযোগে রিশার্লিসনেরও প্রথম চেষ্টা ঠেকান তিনি, তবে দ্বিতীয়বার আর পারেননি ঠেকাতে। রিশার্লিসন করেন গোল, ৪-০ গোলে জিতে ব্রাজিল কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান আরও পাকাপোক্ত করল বৈকি। দিনের অন্য ম্যাচে কলম্বিয়া ভেনেজুয়েলার কাছে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয়ে ব্রাজিলের পথটা সহজ করে দিয়েছে।
নিজেদের পরবর্তী ম্যাচের আগে অবশ্য বড় বিশ্রামই পাচ্ছেন নেইমাররা। তৃতীয় গ্রুপ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।
- ১মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ২বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৩মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৪এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৫শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৬জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৭২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৮উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৯পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ১০জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৭চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৮বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৯চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত