
বরিশাল শহরে এক আবৃত্তিশিল্পী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন, মৃত্যুর আগে যার ফেইসবুক আইডিতে আত্মহত্যা বিষয়ে পোস্ট এসেছে। সেখানে তিনি লিখেছেন, “সব প্রস্থান বিদায় নয়…।”
বুধবার সকালে সামসুন্নাহার নিপা (২৫) নামে এই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। নিপা শহরের উত্তর মল্লিক রোডের বাসায় বোনের সঙ্গে থাকতেন। ওই এলাকার ফজলুল করিমের মেয়ে তিনি।
কোতোয়ালি থানার এসআই আকলিমা বেগম বলেন, “ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিপার লাশ উদ্ধার করা হয়। নিপার বোন বলছেন, তিনি ঘুমিয়ে থাকায় কিছু টের পাননি। সকালে ঘুম ভেঙে বোনকে ঝুলন্ত দেখতে পান তিনি।”
নিপা উদীচী ও বরিশাল নাটকের সদস্য; বরিশাল শহরের গ্লোবাল ইউনিভার্সিটি থেকে এমবিএ পাস করেছেন।
উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, “নিপা নিয়মিত আবৃত্তি করতেন। তার এমন মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”
পরিবারের সদস্যরা জানান, ২০২২ সালে মাগুরায় ‘জিয়াউল হক স্বর্ণপদক আবৃত্তি প্রতিযোগিতায়’ স্বর্ণপদক পান নিপা।
তার মৃত্যু সম্পর্কে কোতোয়ালি থানার ওসি আজিমুল করিম বলেন, “প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখবে পুলিশ।”
বিপি/এসএ
- ১মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ২পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৩সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৬নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৭রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৮চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৯দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ১০নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৫চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৯সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত