
চলতি বছরের প্রথম প্রান্তিকে কোমল পানীয় বিক্রিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের জায়ান্ট কোকা-কোলা। এদিক থেকে সেটির চেয়ে যোজন যোজন দূরে আছে অন্যান্য কোম্পানি। সেই জের ধরে বার্ষিক বিক্রির পূর্বাভাস বাড়িয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজারে কোকা-কোলার পণ্যের চাহিদা বেড়েছে। গ্রাহকদের কাছে সোডা ও জুসের আবেদন বৃদ্ধি পেয়েছে। ফলে বিক্রির আভাস বাড়ানো হয়েছে।
ইতোমধ্যে পণ্যগুলোর দাম বেড়েছে। স্বাভাবিকভাবেই আরও লাভের প্রত্যাশা করছে ইউএস কোম্পানিটি। কারণ, গ্রাহকরা দামি সোডা ও জুসের জন্য আগের তুলনায় এখন বেশি অর্থ ব্যয় করছেন।
বাড়ির বাইরে বের হলেই সোডা ও জুস কিনছেন মার্কিন নাগরিকরা। বিশেষত ভ্রমণ, বনভোজন, ডিনার, সিনেমা দেখতে গেলে এগুলো বেশি ক্রয় করছেন তারা। স্বভাবতই বিক্রি বেড়েছে কোকা-কোলার।
বিশ্বখ্যাত পেপসিকোর মতোই কোম্পানি কোকা-কোলা। চলমান বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা করেছে তারা। কারণ, ইউরোপ ও ল্যাতিন আমেরিকাসহ বিশ্ববাজারে তাদের পণ্যের চাহিদা শক্তিশালী হয়েছে। সঙ্গত কারণে বিক্রিও বেড়েছে।
আলোচ্য প্রান্তিকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকায় কোকা-কোলার রাজস্ব বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। আর উত্তর আমেরিকায় বেড়েছে ৭ শতাংশ। গড়ে কোম্পানিটির প্রতিটি পণ্যের মূল্য ঊধ্র্বমুখী হয়েছে ১৩ শতাংশ।
গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন নতুন পণ্য আনছে কোকা-কোলা। তাতে তাদের বাজারও প্রসার ঘটছে। এখন তারা প্রত্যাশা করছে, ২০২৪ সালে বিক্রি বেড়ে ৮ থেকে ৯ শতাংশে পৌঁছাতে পারে। আগে যে পূর্বাভাস ছিল ৬ থেকে ৭ শতাংশ।
আলোচিত প্রান্তিকে কোকা-কোলার নিট রাজস্ব ২ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ১১ দশমিক ২৩ বিলিয়ন ডলার। আগের আভাস ছিল ১১ দশমিক ০১ বিলিয়ন ডলার।
- ১নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ২রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৩চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯
- ৪দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড
- ৫নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৯ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ১০লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত