
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ)। সেসব স্বর্ণের মূল্য প্রায় ১২ কোটি রুপি। দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের ডিআইজি (মুখপাত্র) এ. কে. আর্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৫ মে গুনারমঠের চৌকির সৈন্যরা সীমান্ত গ্রামের হালদারপাড়ের একটি বাড়িতে স্বর্ণের বিশাল চালানের খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। একসময় সন্দেহজনক বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এরপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়।
ডিআইজি বলেন, সেসময় অলোক পাল (নাম পরিবর্তিত) একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা স্বর্ণসহ ধরা পড়েন। বেল্ট খুললে বিভিন্ন সাইজের ৮৯টি স্বর্ণের বার পাওয়া যায়। চোরাকারবারি চালানটি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার পর পরবর্তী ডেলিভারির আগে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন।
তিনি জানান, জব্দ করা স্বর্ণের মোট ওজন ১৬.০৬৭ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৭০ লাখ রুপি। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ওই ব্যক্তিকে স্বর্ণের চালানসহ সীমান্ত চৌকি কল্যাণীতে নিয়ে আসা হয়।
আটক ভারতীয় পাচারকারীর নাম অলোক পাল (নাম পরিবর্তিত)। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার গুনারমাঠের হালদারপাড়ার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে অলোক পাল (নাম পরিবর্তিত) জানান, গত মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে একজন স্বর্ণ চোরাকারবারির সংস্পর্শে এসেছিলেন। তার স্বর্ণের চালান বাড়িতে লুকিয়ে রাখার জন্য প্রতিদিন ৪০০ টাকা পাবেন। সেজন্য তিনি রাজি হয়ে এ কাজে যোগ দেন।
অলোক পাল জানান, এরপর অজ্ঞাত চোরাকারবারি তার বাড়িতে স্বর্ণের চালান নিয়ে আসতে থাকেন। গত শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে একজন কারবারি বাড়িতে লুকানোর জন্য বিভিন্ন আকারের ৮৯টি স্বর্ণের বার দেন। বিএসএফ সেই খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তল্লাশির সময় স্বর্ণের চালানসহ তাকে আটক করে।
এর আগে স্বর্ণের চোরাচালানের দায়ে এক মাস জেলও খেটেছিলেন অলোক পাল। সেই মামলা এখনও বনগাঁ আদালতে চলছে। গ্রেফতার চোরাকারবারীকে এবং জব্দ স্বর্ণের চালান পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কলকাতার রাজস্ব গোয়েন্দা পরিচালকের (ডিআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ২রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৪পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৫ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ৬কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৭ফল ব্যবসায়ীর বসতবাড়ীতে অগ্নিকাণ্ড, নগদ সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি
- ৮লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৯চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ১০ষড়যন্ত্র-চক্রান্ত থেকে বেরিয়ে ৭১-এর চেতনায় সামনে এগিয়ে যেতে হবে
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত