
দেশের ইলেকট্রনিক পণ্য উৎপাদনের অন্যতম প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্সের তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে বর্ষপূর্তি এবং ভিসতা পার্টনারস মিট-২০২৩ উদযাপিত হয়েছে। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে দিনব্যাপী এই অনুষ্ঠান উদযাপিত হয়।
ভিসতা চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন ভিসতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ভিসতা পরিচালক এবং ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম, ভিসতা পরিচালক প্রকৌশলী মইনুল হক, ভিসতার নির্বাহী পরিচালক এবং সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান তানভীর রেজা জিহাদ প্রমুখ।
ভিসতা পার্টনারস মিট-২০২৩ এ বিজনেস স্ট্র্যাটেজি এবং ফিউচার বিজনেস প্ল্যান তুলে ধরেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ।
এসময় উপস্থিত ছিলেন ভিসতার উপদেষ্টাগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শুভাকাঙ্খী, গণমাধ্যমকর্মী এবং ভিসতা পরিবারের সদস্যগণ। সারা দেশে থেকে ভিসতার কয়েকশ ব্যবসায়িক পার্টনার (ডিপো ও ডিস্ট্রিবিউটর) অনুষ্ঠানে যোগ দেন।
পার্টনারস মিটে জানানো হয়, গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রয়েছে ভিসতার উৎপাদন কারখানা। সেখান থেকেই তৈরি হচ্ছে বাংলাদেশের বেস্ট এবং রপ্তানি কোয়ালিটির অ্যান্ড্রয়েড টেলিভিশন। এছাড়া এইচভ্যাক বা সেন্ট্রাল এসি নিয়ে কাজ করছে ভিসতা। খুব শিগগিরই ভিসতা প্রোডাক্ট লাইনে যোগ হচ্ছে ওয়াইফাই রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ড ইত্যাদি। এখনকার চেয়ে ৫ গুণ বেশি উৎপাদন সক্ষমতার নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে ভিসতা। এছাড়া প্রাইভেট হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে ভিসতা। সফলতার সঙ্গে দুই বছর পার করে তৃতীয় বর্ষে পদার্পণ করলো ভিসতা ইলেকট্রনিক্স। এ উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি কেক কাটা হয়।
বিশ্বকাপ ফুটবলের সময় ভিসতা অফারে বিজয়ীদের জন্য থাইল্যান্ড সফর, দার্জিলিং সফর এবং কক্সবাজার সফর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এছাড়া গত বছরের বিক্রয় কার্যক্রমে সারা দেশে সেরাদের পুরষ্কৃত করা হয়। ২০২২ সালে ভিসতা পণ্য বিক্রিতে প্রথম হয়েছে রাজশাহীর লাভেলো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন সাদিয়া চৌধুরী। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের ইনসটা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর স্বত্ত্বাধিকারী প্রকৌশলী মিলন দাস। তৃতীয় হয়েছেন টাঙ্গাইলের ভিসতা গ্যালারির স্বত্ত্বাধিকারী এমদাদুল হক। পারফরমেন্সের ভিত্তিতে ভিসতা কর্মকর্তাদের মধ্যে প্রথম হয়েছেন রাজশাহীর এইচ এম আশরাফ, দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের সাদেক হোসেইন, তৃতীয় হয়েছেন রংপুরের হানিফুর রহমান।
- ১নৌযান শুমারিতে সচেতনতা বাড়াতে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি
- ২খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ: ববি হাজ্জাজ
- ৩বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ৪চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ৫কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ৬সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৭রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৮যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৯লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ১০চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ১মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৭চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৮রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৯রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ১০বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি





পাঠকের মতামত