বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬ ৬:৪২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা ২ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হলেও ২ মিনিট দেরিতে ইবনে সিনা বিজ্ঞান ভবনে সানজানা ইসলাম নামের এক ব্যক্তি প্রবেশের চেষ্টা করেন।

তার প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র, কক্ষ নম্বর ও ছবিতে অসামঞ্জস্য দেখা গেলে দায়িত্বরত শিক্ষক, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বিস্তারিত যাচাই শেষে প্রবেশপত্রটি জাল বলে নিশ্চিত করে।

আটক পরীক্ষার্থী সানজানা ইসলাম জানান, আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নিজে অনলাইনে আবেদন করিনি। স্থানীয় একটি কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করেছিলাম।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান জানান, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে অন্য কোনো পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসার প্রমাণ পাওয়া যায়নি। তার ছবি ও পরিচয় মিল থাকায় এবং প্রাথমিকভাবে প্রতারণার শিকার মনে হওয়ায়, বাংলাদেশ পাবলিক পরীক্ষা আইন, ১৯৮২ অনুযায়ী তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

অপতথ্য প্রচারের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত

অপতথ্য প্রচার, নারী শিক্ষার্থীকে সামাজিকভাবে হেনস্তা এবং উসকানিমূলক তথ্য প্রকাশের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ...

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চেয়ে ...

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...