প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০ ১১:৩৭ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ০৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২১ টাকা ২৪ পয়সা।

বছরের ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর,২০) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৬ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪৮ টাকা ২০ পয়সা।

৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ৫৭ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...